News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের সরকারি কর্মচারীদের বেড়েছে ৪ শতাংশ মহার্ঘ্যভাতা, জানান মুখ্যমন্ত্রী
Image

অসমের সরকারি কর্মচারীদের বেড়েছে ৪ শতাংশ মহার্ঘ্যভাতা, জানান মুখ্যমন্ত্রী

– সাংবাদিকদের ১ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য সরকারি অর্থ সাহায্য়

– রাজ্যের এলপি এবং এমই স্কুলগুলিতে চতুর্থ গ্রেডের কর্মচারী নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

গুয়াহাটি১৪ মাৰ্চ (হি.স.) : অসমের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ৪ শতাংশ মহার্ঘ্যভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স) বাড়ানো হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এর ফলে এখন থেকে অসমের সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ্যভাতা ৫০ শতাংশ হয়েছে। বর্ধিত মহার্ঘ্যভাতা চলতি বছর, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।

আজ দিশপুরে লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের দরুন সরকার কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই অর্থ জমা করবে। তিনি জানান, প্রথম বকেয়া মে মাসে, দ্বিতীয় বকেয়া জুন মাসে এবং তৃতীয় বকেয়া জুলাই মাসে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আজ রাজ্যের নিম্ন প্রাথমিক (এলপি) এবং মধ্য ইংরেজি (এমই) স্কুলগুলিতে চতুর্থ গ্রেডের কর্মচারী নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এলপি, এমই, উচ্চ মাধ্যমিক চতুর্থ শ্রেণির কর্মচারীরা মেধার ভিত্তিতে তাঁদের গ্রামে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি প্রকল্প’-এর অধীনে কেন্দ্রীয় সরকার ৭৫ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনি বলেন, রাজ্যে তিন হাজার বাড়িতে সোলার প্যানেল রয়েছে। রাজ্য সরকারি কর্মচারী এবং বিদ্যুৎ বোর্ডের কর্মীদের জন্য রাজ্য সরকার ১ শতাংশ হারে ব্যাংক ঋণের সুদ দেবে। একজন সাংবাদিককে ১ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা দেবে রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top