News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় আস্থা ভোটে জয়ী নায়াব সিং সাইনি
Image

হরিয়ানায় আস্থা ভোটে জয়ী নায়াব সিং সাইনি

হরিয়ানা, ১৩ মার্চ (হি. স.): মঙ্গলবারই বদলে গিয়েছিল হরিয়ানার মুখ্যমন্ত্রীর মুখ। মনোহরলাল খট্টরের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নায়াব সিং সাইনি। বাকি ছিল আস্থা ভোটের বৈতরণি পেরোনো। বুধবার সেই পরীক্ষাতেও পাশ করে গেলেন সাইনি-সরকার। উল্লেখ্য, এদিন আস্থা ভোটের আগেই ১০ জনের মধ্যে ৫ জন জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র বিধায়ক সভা বয়কট করেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই হরিয়ানায় জেজেপি ও বিজেপির মধ্যে আসনরফা নিয়ে সংঘাত হচ্ছিল। সেখানকার ১০টি লোকসভা আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল জেজেপি। কিন্তু একটির বেশি আসন ছাড়তে নারাজ ছিল বিজেপি। এই সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দেন মনোহরলাল খাট্টার। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করে। মঙ্গলবার বিকেল পাঁচটায় শপথ নেন নায়েব সিং সাইনি। অবশেষে এদিন সকাল এগারোটায় শুরু হয় বিধানসভার অধিবেশন। আর কিছু সময়ে পরেই হয় শুরু আস্থা ভোটের প্রক্রিয়া। সেই পরীক্ষায় পাশ করে গেল নয়া সরকার।

আস্থা ভোটের ভাষণে সাইনি নিজেকে সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন বলে বর্ণনা করেন। বলেন, আমার পরিবারের কেউ কোনওদিন রাজনীতি করেনি। আমিই প্রথম বিজেপির সাধারণ কর্মী হিসেবে যোগ দিই। সেখান থেকে উঠে এসে আজ আমি মুখ্যমন্ত্রী। এরকম ঘটনা শুধুমাত্র বিজেপির মতো পার্টিতেই সম্ভব।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top