News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে উধাও দুই নাবালক ছাত্র
Image

শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে উধাও দুই নাবালক ছাত্র

আগরতলা, ৮ মার্চ : শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে উধাও দুই নাবালক ছাত্র। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দুই পরিবারের সদ্যসরা পূর্ব আগরতলা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল দুই অষ্টম শ্রেণির ছাত্র। একজনের বড়জলার বাসিন্দা অঙ্কন চক্রবর্তী এবং অপরজন উজান অভয়নগরের বাসিন্দা পৃথিবী দেববর্মা। দুই জনই শহরের মঠচৌমুহনি এলাকা একই গৃহ শিক্ষকের বাড়িতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা সামাজিক মাধ্যমে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছে। সাথে সাথে পরিবারের সদ্যসরা পূর্ব আগরতলা থানায় নিখোঁজ ডায়েরি করেছে।

পরিবারের ধারণা, তাঁদেরকে অন্যত্র পাচার করার জন্য কেউ বাড়ি থেকে নিয়ে গিয়েছেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top