News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিএমকে নেতা এ রাজাকে তোপ রবিশঙ্করের, দুষলেন সোনিয়া এবং রাহুলকেও
Image

ডিএমকে নেতা এ রাজাকে তোপ রবিশঙ্করের, দুষলেন সোনিয়া এবং রাহুলকেও

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : ‘জয় শ্রী রাম’ এবং ভারতের ধারণা প্রসঙ্গে ডিএমকে নেতা এ রাজার মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। একইসঙ্গে কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও মল্লিকার্জুন খাড়গেকেও আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “তিনি (এ রাজা) বলেছেন, আমরা ‘জয় শ্রী রাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ কখনই মেনে নেব না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কি এই কথার সঙ্গে একমত? ডিএমকে কি অন্য ধর্মের দেবতাদের বিরুদ্ধে এমন অবমাননাকর মন্তব্য ব্যবহার করবে? আমরা সকল ধর্মকে সম্মান করি।”

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “এটা স্পষ্ট যে ভারতের নীতি-নৈতিকতার অবমাননা করা, হিন্দু দেবতাদের প্রকাশ্যে অপমান করা এবং ভারতের ধারণাকে প্রশ্নবিদ্ধ করা আইএনডিআই জোটের রাজনৈতিক এজেন্ডার বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে… কংগ্রেস কি নিজেদের রাজনৈতিক লাভের জন্য এতটা নিচু হতে প্রস্তুত? তাঁরা কী এই ধরনের মন্তব্য গ্রহণ করতে প্রস্তুত?

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top