News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে বড় ধাক্কা খেল কংগ্রেস, বিজেপি যোগ দিলেন অর্জুন মোধওয়াদিয়া ও অম্বরীশ
Image

গুজরাটে বড় ধাক্কা খেল কংগ্রেস, বিজেপি যোগ দিলেন অর্জুন মোধওয়াদিয়া ও অম্বরীশ

গান্ধীনগর, ৫ মার্চ (হি.স.): লোকসভা ভোটের আগে গুজরাটে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার হাত ছেড়ে পদ্মশিবিরে যোগ দিলেন গুজরাটের সিনিয়র নেতা অর্জুন মোধওয়াদিয়া, অম্বরীশ দের এবং অন্যরা। গতকালই তাঁরা কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন, আর মঙ্গলবার গান্ধীনগরে গুজরাট বিজেপির সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন ও অম্বরীশ-সহ অন্যান্যরা।

এদিকে, লোকসভা নির্বাচনের আগে দলের ইস্তেহারের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছে বিজেপি, সি আর পাটিল বলেছেন, “আমরা রাজ্য জুড়ে দলের জেলা অফিস, মন্দির এবং কলেজগুলিতে পরামর্শ বাক্স স্থাপন করব। গান্ধীনগরের কমলাম অফিস থেকে, গুজরাটের প্রতিটি লোকসভা আসনে দু’টি করে পরামর্শ বাক্স পাঠানো হচ্ছে। আমরা জনগণের পরামর্শগুলি আমাদের নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top