News Flash

  • Home
  • দিনের খবর
  • “এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি”, তোপ শুভেন্দুর
Image

“এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি”, তোপ শুভেন্দুর

কলকাতা, ৪ মার্চ (হি.স.) : রাম মন্দিরকে ‘অপবিত্র’ বলার দায়ে তৃণমূল নেতাকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। সোমবার শুভেন্দুবাবু এক্স হ্যান্ডলে লেখেন, “এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি। হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতটাই বেড়ে গেছে যে এখন তারা ভগবান শ্রী রামের পূণ্যময় মন্দির যা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দিরকে ‘অপবিত্র’ আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে।

তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক – রামেন্দু সিনহা রায়, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিও, তিনি বলছেন কি না রাম মন্দির অপবিত্র। তিনি আরও বলেছেন যে কোনও ভারতীয় হিন্দুরই এমন অপবিত্র স্থানে পূজা দিতে যাওয়া উচিত নয়। আমি শুধুমাত্র ওনার এই অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করেই বিরত থাকছি না, বরং এমন ঘৃণ্য বিবৃতি দিয়ে সারা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত হানার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top