News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজগড় : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের, শুরু তদন্ত
Image

রাজগড় : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের, শুরু তদন্ত

রাজগড়, ৪ মার্চ (হি. স.) : মধ্যপ্রদেশের বোদা থানা এলাকার পিপলিয়ারসোদা গ্রামে ৩৫ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সোমবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে পিপলিয়ারসোদা গ্রামের বাসিন্দা রামবাবু নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, ওই যুবক মদ্যপানে আসক্ত ছিল এবং সে বাড়িতে একাই থাকত। কী পরিস্থিতিতে ওই যুবক এই আত্মহত্যার পদক্ষেপ নিলেন তার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের মা প্রেমবাঈয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top