News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরীর থেকেও বড় দিঘার জগন্নাথ মন্দিরের কলেবর : মুখ্যমন্ত্রী
Image

পুরীর থেকেও বড় দিঘার জগন্নাথ মন্দিরের কলেবর : মুখ্যমন্ত্রী

দিঘা, ৪ মার্চ (হি.স.) : দিঘার জগন্নাথ মন্দিরের কলেবর পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও বড় হচ্ছে। সোমবার তমলুকের প্রশাসনিক সভা থেকে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এই তথ্য দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস পরবর্তী সময়ে দিঘাকে নতুন রূপে সাজিয়ে গুজিয়ে তোলার সময়ই দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় জগন্নাথ মন্দির দ্রুতই সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ২০২৪ সালের রথযাত্রার আগেই এই মন্দিরের দ্বারোদঘাটন হবে। ফলে মাঝে মাত্র কয়েকটা মাস তারপরেই দিঘার জগন্নাথ ধাম দিঘায় আসা পর্যটকদের কাছে এই নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

এদিন সোমবার তমলুকের প্রশাসনিক সভায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী রাজ্য তথা জেলা জুড়ে নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের কথা তুলে ধরেন। আর সেখানে উঠে আসে দিঘা সুন্দরীর কথা। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় জানান, দিঘায় পর্যটকদের বিনোদনের জন্য একাধিক প্রকল্প রূপায়ণ হয়েছে। মেরিন ড্রাইভ থেকে বিশ্ববাংলা পার্ক, যা চকচকে সি-বিচ-সহ একাধিক পদক্ষেপ দিঘার জন্য গ্রহণ করেছে রাজ্য সরকার। দিঘার জগন্নাথ মন্দির সম্পর্কে তিনি বলেন, ‘পুরী অনেক মানুষ যান সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দর্শনে। দিঘাতেও সমুদ্র রয়েছে, পুরীর পাশাপাশি দিঘাতেও জগন্নাথ মন্দির গড়ে উঠলে দিঘা পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে সেই উদ্দেশ্য নিয়েই জগন্নাথ মন্দির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে মন্দিরের বিগ্রহ চলে এসেছে। পুরীর জগন্নাথ ধামের মতো দিঘার জগন্নাথ মন্দির সমান উচ্চতার হচ্ছে। তবে ভোগশালা, মাসির বাড়ি সব মিলিয়ে পুরীর জগন্নাথ ধামের থেকে কলেবরে বড় হচ্ছে দিঘার জগন্নাথ ধাম।’

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top