News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগার সহ আসামের দুই মাদক পাচারকারী আটক
Image

ব্রাউন সুগার সহ আসামের দুই মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারি:  গোপন খবরের ভিত্তিতে কৈলাসহরে ব্রাউন সুগার সহ আসামের দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আসাম থেকে দুই মাদক পাচারকারী একটি বাইকে চেপে  ডিকে রোড ধরে ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসছে বলে খবর ছিল পুলিশের কাছে। 

এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধর্মনগর কৈলাসহর সড়কের ভগবাননগর এলাকায় উৎপেতে বসে থাকে। ভগবাননগরে সন্দেহভাজন বাইকটি নাগালের মধ্যে আসতেই পুলিশ বাইকটি আটক করেছে। 

সেই বাইকে তল্লাশি চাল্লিয়ে সাফল্যও পায় পুলিশ। বাইকটির মধ্যে তল্লাশি চালিয়ে দুটি সাবানের বাক্সের মধ্যে ২১.৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আটক দুই মাদক পাচারকারীর নাম আব্দুল হাসিব ও জুবের আহমেদ। তাদের বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার রাতাবাড়তে। আটক ব্রাউন সুগারের মূল্য দেড় লক্ষ টাকা হবে বলে পুলিশ জানায়। আটক দুই মাদক পাচারকারীকে বৃহ স্পতিবার  আদালতে তোলা হবে বলে সেকেন্ড ওসি মিকেলা ডারলং জানান।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top