News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি বালি খনন মামলায় অখিলেশকে সমন সিবিআই-এর, ২৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ
Image

বেআইনি বালি খনন মামলায় অখিলেশকে সমন সিবিআই-এর, ২৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ

নয়াদিল্লি ও লখনউ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : বেআইনি বালি খনন মামলায় উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে ডেকে পাঠাল সিবিআই। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অখিলেশকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে বালি খনন সংক্রান্ত হাইকোর্ট-রেফার করা মামলায় সিবিআই-এর দফতরে হাজির হতে বলা হয়েছে।

অখিলেশ যাদবকে ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে সিবিআই-এর সামনে সাক্ষী হিসেবে তদন্তে যোগ দিতে বলা হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছিলই, এবার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে অবৈধ বালি খনির মামলায় ডেকে পাঠাল সিবিআই। এই সমনের প্রেক্ষিতে অখিলেশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top