News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘দেশের জন্য আমার প্রথম ভোট’ অভিযানের ভিডিও শেয়ার অনুরাগ ঠাকুরের
Image

‘দেশের জন্য আমার প্রথম ভোট’ অভিযানের ভিডিও শেয়ার অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ‘দেশের জন্য আমার প্রথম ভোট’ অভিযানের ভিডিও শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ অনুরাগ সিং ঠাকুর ‘দেশের জন্য আমার প্রথম ভোট’ অভিযানের ভিডিও শেয়ার করেছেন। তিনি এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে যুব সম্প্রদায়কে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে উৎসাহিত করেছেন।

এই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাঁর মন-কি-বাত অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের বৃহত্তম উৎসবের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাই সবাইকে ‘দেশের জন্য আমার প্রথম ভোট’ অভিযানে অংশ নিতে হবে এবং তরুণ ভোটারদের ভোট দিতে এগিয়ে আসতে হবে। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। দেশের জন্য ‘মেরা পেহলা ভোট’ গানটি শোনার আবেদন জানিয়ে তিনি তরুণদের গানটিকে সবার সঙ্গে শেয়ার করার আবেদন জানান। তিনি বলেন, এই প্রচারকে আমাদের নিজস্ব স্টাইলে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, তরুণদের উচিত এই দায়িত্ব গ্রহণ করে কলেজগুলোতে আমাদের সম্মিলিত কণ্ঠের মাধ্যমে তা প্রচার করা।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top