News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে টাকা আত্মসাৎ
Image

মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে টাকা আত্মসাৎ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারীঃ মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার আওতায় টাকা আদায়ের অভিযোগ উঠেছে খোদ রাজধানী এলাকা থেকে। শনিবার সকালে এই ঘটনা লক্ষ্য করা গেছে রামনগর নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বিভিন্ন ওয়ার্ডের জনগণের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে কার্ড করার কথা বলে স্থানীয়দের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছিল এদিন। এই খবর ছড়িয়ে পরতেই একটা সময় বন্ধ করে দেওয়া হয় এই কাজ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা।

প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন এধরনের কোনো কাজের কথা এখনো সরকারের তরফ থেকে শুরু হয়নি। আর হলেও এই কাজ ওয়ার্ড ওয়ার্ডে বিনা পয়সায় করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সাধারণ মানুষকে এভাবে ঠকানো হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। যারা এই কাজ করছিলেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top