News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের আদর্শ নগরে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ১০-১৫টি ঘর ভস্মীভূত
Image

মুম্বইয়ের আদর্শ নগরে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ১০-১৫টি ঘর ভস্মীভূত

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ের আদর্শ নগরে ভয়াবহ আগুন লাগল ঘনবসতিপূর্ণ ঝুপড়িতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কমপক্ষে ১০-১৫টি বাড়ি, সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। গোভান্দি এলাকার আদর্শ নগরে আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকানও। দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোর ৪টে নাগাদ একটি বাণিজ্যিক ভবনের বন্ধ দোকানে আগুন লাগে। প্লাস্টিক শিট, কাঠের আসবাব থাকার কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এক তলার পাশাপাশি, দোতলার আবাসিক অঞ্চলের কয়েকটি ঘরেও এবং পাশের বাড়িগুলিতেও তা ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের একাংশ বালতি করে জল এনে আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top