News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের গোরেগাঁওয়ে ২২ বছর বয়সী যুবতীর মৃতদেহ উদ্ধার
Image

মুম্বইয়ের গোরেগাঁওয়ে ২২ বছর বয়সী যুবতীর মৃতদেহ উদ্ধার

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ের গোরেগাঁওয়ে ২২ বছর বয়সী এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। গোরেগাঁও শহরে বৃহস্পতিবার রাতে এক ২২ বছর বয়সী যুবতী আত্মহত্যা করেন। গতকাল রাতে গোরেগাঁওয়ের একটি উঁচু আবাসনে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক যুবতী। শুক্রবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে, দিন্দোশি থানা এলাকায়। পুলিশের কাছে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার ময় বাড়িতে মৃতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যুবতীর ঘরের দরজায় ডেকে কোনও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভাঙলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারপরই পুলিশে খবর দেওয়া হয়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top