News Flash

  • Home
  • দিনের খবর
  • কেরলের ওয়ানাডে হাতির আক্রমণে মৃত্যু আরও ১ ব্যক্তির
Image

কেরলের ওয়ানাডে হাতির আক্রমণে মৃত্যু আরও ১ ব্যক্তির

ওয়ানাড, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : আবারও কেরলে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে কেরলের ওয়ানাড জেলায় একটি বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাতির আক্রমণে প্রথমে তিনি গুরুতর আহন হন। তাঁকে তড়িঘড়ি কোঝিকোড় মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন ব্যক্তির মৃত্যু ঘটে।

এক ফরেস্ট আধিকারিক জানিয়েছেন, মৃত ব্যক্তি পেশায় একজন বন বিভাগের ইকো-ট্যুরিজম গাইড ছিলেন। তিনি বর্তমানে কুরুভা দ্বীপে অবস্থান করছিলেন। কুরুভা দ্বীপটি সুপরিচিত পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। এদিন তিনি বাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তখন তাঁকে একটি হাতির পাল তাড়া করেছিল। তিনি ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে গেলে হাতির আক্রমণে পড়েন। গত শনিবার হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে সর্বত্র তোলপাড় হয়ে গিয়েছিল। এনিয়ে রাহুল গান্ধী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে একটি চিঠিও লিখেছিলেন।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top