News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় ফের বন্দুকবাজদের হামলা; কানসাসে গুলিতে মৃত্যু একজনের, আহত ২১
Image

আমেরিকায় ফের বন্দুকবাজদের হামলা; কানসাসে গুলিতে মৃত্যু একজনের, আহত ২১

ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন মুলুকে ফের চলল গুলি, এবার আমেরিকার কানসাসে বন্দুকবাজদের হামলায় প্রাণ হারালেন এক মহিলা। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। বুধবার আমেরিকার কানসাস শহরে ‘সুপার বোল’ প্রতিযোগিতার বিজয় উৎসবের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো। সেই প্রতিযোগিতার বিজয়ী দল কানসাস শহরে নিজেদের জয় উদযাপন করছিল। সেই উৎসবের মধ্যেই বন্দুক হাতে ঢুকে পড়ে কয়েক জন। তার পর আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, ভিড়ের মধ্যে ২১ জনের গুলি লেগেছে। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। আহত ২১ জনের মধ্যে ১১ জনই স্কুলপড়ুয়া। বন্দুকবাজের হামলায় নিহত মহিলার নাম লিসা লোপেজ গালভান। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top