News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনদুপুরে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা নৌকাঘাটে 
Image

দিনদুপুরে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা নৌকাঘাটে 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ ফেব্রুয়ারি:  দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছে সিপাহীজলা নৌকাঘাট এলাকায়। ধারালো অস্ত্রের মুখে দুষ্কৃতীকারীদের হাতে টাকার ব্যাগ হারালেন এক ব্যক্তি। নম্বরবিহীন একটি বাইক নিয়ে এসে এক ব্যক্তিকে ছুরি দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা নৌকাঘাট এলাকায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে সাধারন মানুষ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার সকালে এক ব্যক্তি তৈদু নিত্যবাজার এলাকা থেকে এক বেসরকারি বিদ্যালয়ের অডিট – এর টাকা নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসছিলেন। তার সঙ্গে ছিল ২ লক্ষ টাকা। এই টাকার ব্যাগ নিয়েই তিনি স্কুটিতে করে আসছিলেন। কিন্তু বিশালগড় নৌকাঘাট এলাকায় এসে তিনি প্রাকৃতিক কাজ করার জন্য স্কুটি থেকে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সেরে স্কুটিতে উঠতে যান তখনি  দুই যুবক এসে তাকে ছুড়ি দেখিয়ে তার থেকে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। 

ঘটনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বিশালগড় থানার পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top