News Flash

Image

হাইলাকান্দির কাটলিছড়ায় পুলিশি অভিযানে আটক ড্ৰাগস সহ তিন

লালা (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ড্ৰাগস-বিরোধী অভিযান সমানে চালিয়েছে হাইলাকান্দি জেলা পুলিশ। ওই অভিযানের ফলস্বরূপ কাটলিছড়ায় লালা থানার পুলিশ ৬২ গ্ৰাম ড্ৰাগস সহ আটক করেছে তিন মাদক কারবারিকে। ধৃত মাদক কারবারিদের যথাক্ৰমে সাইদুর রহমান মজুমদার (১৯), সিরাজ উদ্দিন লস্কর (৩৯) এবং মিঠুন আৰ্চার্য (৩৬)-কে। মাদক পাচারে ব্যবহৃত এএস ২৪ ডি ৫২৮৬ নম্বরের একটি চার চাকার গাড়ি।

হাইলাকান্দি জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কাটলিছড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে নাকা পয়েন্ট গড়ে তুলেছিল লালা থানার পুলিশ। এক সময় মিজারাম থেকে আগত চার চাকার গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালান নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

গাড়িতে তালাশি চালিয়ে ড্ৰাগস ভরতি পাঁচটা সাবানের বাক্স উদ্ধার করেন অভিযানকারীরা। উদ্ধারকৃত ড্রাগসগুলির ওজন ৬২ গ্ৰাম। এর সঙ্গে পুলিশ গাড়ির তিন আরোহী সাইদুর রহমান মজুমদার, সিরাজ উদ্দিন লস্কর এবং মিঠুন আৰ্চার্যকে আটক করে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত চার চাকার গাড়িও।

ধৃতদের লালা থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top