News Flash

Image

ধুবড়ির বালাজানে জাতীয় সড়কে খোদা গর্তে পড়ে মৃত্যু ব্যক্তির

ধুবড়ি (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তৰ্গত গৌরীপুরের বালাজানে ১২৭ (বি) নম্বর জাতীয় সড়কে খোদা গর্তে পড়ে মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। এই খবর লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনা আজ রবিবার সকালে সংঘটিত হয়েছে।

জানা গেছে, বালাজানে গোসাইগাঁও থেকে ধুবুড়ি- ফুলবাড়ি সংযোগী ১২৭ (বি) জাতীয় সড়ক সংস্কারের কাজ করছে ঝান্ডু কনস্ট্রাকশন কোম্পানি নামের এক নির্মাণ সংস্থা। নিৰ্মীয়মাণ জাতীয় সড়কের স্থানে স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ওই সব গর্তের একটিতে পড়ে যান সাইকেল আরোহী ব্যক্তি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নিজের বাই-সাইকেলে চড়ে ঢেপঢেপি থেকে বালাজানের দিকে আসছিলেন ব্যক্তি। গর্তের আশপাশে কোনও ধরনের সাংকেতিক চিহ্ন না দেওয়ায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে মনে করেন তাঁরা। ঝান্ডু কনস্ট্রাকশন কোম্পানির নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top