News Flash

Image

করিমগঞ্জে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জারি ১৪৪ ধারা

করিমগঞ্জ (অসম), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। আদেশে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত করিমগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র এবং পার্শ্ববর্তী এলাকায় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক ভিড় একত্রিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা থেকে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে জারিকৃত আদেশ অনুসারে ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরীক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া ৫ বা ততোধিক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় জমায়েতে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে কোন অনুমোদন বিহীন ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোনও ধরনের অস্ত্র, বিস্ফোরক সামগ্রী এবং অন্য অবৈধ সামগ্রী, ইলেকট্রনিক সরঞ্জাম, মোবাইল ফোন ইত্যাদির বহন নিষিদ্ধ। আদেশ অনুসারে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোন ধরনের অবৈধ পার্কিং এবং সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধ এলাকায় উচ্চ শব্দ মাত্রা সৃষ্টিকারী যন্ত্র এবং লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশে কেউ যদি সন্তপ্ত হন তবে এর পরিবর্তনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন জানাতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত এক আদেশে গত ৫ জানুয়ারি তারিখে কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্ট এলাকায় মোটর শ্রমিক সংগঠন ও যৌথ মঞ্চ আহূত বনধ–এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জনিত কারণে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রত্যাহার করা হয়েছে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top