News Flash

  • Home
  • দিনের খবর
  • চাঁচলের পর এবার হবিবপুর, মালদহে ফের সোনার দোকানে ডাকাতি
Image

চাঁচলের পর এবার হবিবপুর, মালদহে ফের সোনার দোকানে ডাকাতি

মালদহ, ৬ ফেব্রুয়ারি (হি.স.): চাঁচলের পর এবার হবিবপুর। ফের মালদহে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। অভিযোগ, সোমবার রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রেখে, খুনের হুমকি দিয়ে সোনার দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা।

এরপর দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, কয়েক লক্ষ টাকার সোনা-রুপো চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হবিবপুর থানার পুলিশ। উল্লেখ্য, গত বছর বড়দিনের সন্ধ্যায় চাঁচলে একটি সোনার দোকানে ডাকাতি হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। মাস দেড়েকের মধ্যে এবার হবিবপুরে একই ঘটনা ঘটল। বারবার ডাকাতির ঘটনায় আতঙ্কে মালদহের ব্যবসায়ীরা।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top