News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগর ও রাজৌরিতে তুষারপাত; অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে ভূস্বর্গ, আশঙ্কা তুষারধসেরও
Image

শ্রীনগর ও রাজৌরিতে তুষারপাত; অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে ভূস্বর্গ, আশঙ্কা তুষারধসেরও

শ্রীনগর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): নতুন করে আবারও তুষারপাতের সাক্ষী হল শ্রীনগর, সোমবার ভারী তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতেও। তুষারপাতের পর অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে শ্রীনগর ও রাজৌরি-সহ কাশ্মীরের নানা প্রান্ত। রাজৌরির কিছু অংশে নতুন করে তুষারপাত হওয়ায় পর্যটকরা তা তুষারপাত উপভোগ করেছেন। আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন পর্য্টকরা।

কাশ্মীরে গত কয়েক দিন ধরেই বরফ পড়ছে। রাস্তাঘাট সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। বাড়ি, গাড়ির উপরেও বরফের আস্তরণ পড়তে দেখা গিয়েছে। এর মাঝে সোমবার আরও তুষারপাতের কারণে তুষারধস নামতে পারে উপত্যকায়, ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে সেই ইঙ্গিত রয়েছে। তবে আবহবিদেরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাশ্মীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top