News Flash

  • Home
  • Uncategorized
  • ‘আস্থা স্পেশাল ট্রেন’-এর যাত্রার সূচনা, অনুরাগ বললেন ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে
Image

‘আস্থা স্পেশাল ট্রেন’-এর যাত্রার সূচনা, অনুরাগ বললেন ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে

উনা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): রামভক্তদের জন্য ‘আস্থা স্পেশাল ট্রেন’-এর যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সোমবার ভোরে হিমাচল প্রদেশের উনা জেলার অম্ব আন্দাউরা রেল স্টেশন থেকে ‘আস্থা স্পেশাল ট্রেন’-এর যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। এই ট্রেনটি হিমাচল প্রদেশের অম্ব আন্দাউরা রেল স্টেশন থেকে উত্তর প্রদেশের অযোধ্যা ধাম পর্যন্ত চলাচল করবে।

এই ট্রেনের যাত্রার সূচনা করার পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “রামভক্তদের নিয়ে অযোধ্যাধামের উদ্দেশ্যে প্রথম ট্রেন রওনা হয়েছে। আমি খুশি যে, এই ট্রেনটি উনা জেলার অম্ব আন্দাউরা থেকে সূচনা করা হয়েছে। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী মোদী আপনাদের ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন, এটি একটি বিরাট বিজয়।” অনুরাগ বলেছেন, “৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। রামভক্তদের বহু বছরের অপেক্ষার অবসানও ঘটেছে, একটি বিশাল রামমন্দির (অযোধ্যায়) নির্মিত হয়েছে। ‘দেবভূমি’ হিমাচল থেকে অযোধ্যা ধাম পর্যন্ত প্রথম ট্রেনের সূচনা করা হয়েছে। আমি আনন্দিত যে, ট্রেনটি আমার লোকসভা কেন্দ্র হামিরপুরের অম্ব আন্দাউরা থেকে সূচনা করা হয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “হিমাচলের কোনও ভাই অথবা বোন যখনই অযোধ্যাধামে রামলালার দর্শন পাবেন, ততবারই আমি বুঝব আপনাদের মাধ্যমে আমিও ভগবান শ্রী রামের চরণে উপস্থিত হয়েছি।..আমাদের প্রজন্ম সত্যিই সৌভাগ্যবান, আমরা রাম মন্দির আন্দোলনও দেখেছে এবং অযোধ্যায় ঐশ্বরিক বিশাল রাম মন্দির তৈরি হতেও দেখেছে।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top