News Flash

  • Home
  • দিনের খবর
  • নিশিগঞ্জে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা, ধৃত সিভিক ভলান্টিয়ার
Image

নিশিগঞ্জে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা, ধৃত সিভিক ভলান্টিয়ার

নিশিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : : কোচবিহারের নিশিগঞ্জে গাঁজা পাচারের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম আনিছুর রহমান। সে দিনহাটা থানায় কর্মরত।

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি সৌগত দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা নাকা চেকিং বসায় নিশিগঞ্জে। সেইসময় একটি ছোট গাড়ি আটকাতেই তাতে চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। খবর পেয়ে নিশিগঞ্জে পৌঁছোয় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখ। পুলিশ ও মাথাভাঙ্গা ২-এর বিডিও উজ্জ্বল সর্দারের উপস্থিতিতে গাড়ি থেকে প্রায় ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top