News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকার শ্লীলতাহানি, গৃহ শিক্ষক পুলিশের জালে
Image

নাবালিকার শ্লীলতাহানি, গৃহ শিক্ষক পুলিশের জালে

ধর্মনগর, ৩ ফেব্রুয়ারি : এবার এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।একজন গৃহ শিক্ষকের এরূপ আচরণে এলাকা জুড়ে ছি ছি রব পড়েছে

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পদার্থবিদ্যার গৃহশিক্ষক পদ্মপুরের রাধারমন আশ্রম সংলগ্ন নাম অঙ্কিত গিরি(২৭) দীর্ঘদিন ধরে নবম শ্রেণীর থেকে একটি ছাত্রীকে কখনো তার ঘরে কখনো ছাত্রীর বাড়িতে গিয়ে পড়াতেন। এখন ওই ছাত্রীটি দ্বাদশ শ্রেণীতে উঠবেন। ছাত্রীর বাবা-মা ছাত্রীকে শিলচর একজন মনোবিদের কাছে নিয়ে যায়। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে মনোবিদ জানিয়েছেন অন্য কোন কারণ রয়েছে। তারপর থেকে ছাত্রীর মা ছাত্রীর উপর অতিরিক্ত নজর রাখতে শুরু করে।

দুই দিন আগে দরজা বন্ধ করে ছাত্রী যখন গৃহ-শিক্ষক অঙ্কিতের সাথে ভিডিও কলে কথা বলছিল তখন ছাত্রীর মা ধরে ফেলে এবং বেশ কিছু কুরুচিপূর্ণ ভিডিও ও ছবি ছাত্রীর এবং গৃহ শিক্ষকের উদ্ধার করে। শুক্রবার রাতে ছাত্রীর অভিভাবকরা ধর্মনগরের মহিলা থানায় ২/২৪ নম্বরে একটি মামলা নথিভুক্ত করে। শুক্রবার রাতেই অঙ্কিত গিরিকে গ্রেফতার করে। শনিবার অঙ্কিতকে আদালতের প্রেরণ করা হয়েছে। একজন গৃহ শিক্ষকের এরূপ আচরণে এলাকা জুড়ে ছি ছি রব পড়েছে। অঙ্কিত গিরি আবার পদার্থবিদ্যা স্নাতক বলে জানা গেছে।

Releated Posts

জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন

আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top