News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সফরে বিএসএফের আইজি পীযুষ পুরুষোত্তম দাস
Image

রাজ্য সফরে বিএসএফের আইজি পীযুষ পুরুষোত্তম দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার রাজ্য সফর করলেন বিএসএফের আইজি পীযুষ পুরুষোত্তম দাস। এদিন সকালে তিনি শালবাগানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সেখান থেকে তিনি রাজ্যের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শনের যান। এদিন   আইজিব পীযূষ  পুরুষোত্তম দাসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সীমান্ত রক্ষী বাহিনী ১৯৯ বাহিনীর আইজি এদিন গোটা ফ্রন্ট্রিয়ার ঘুরে দেখেন।

পরবর্তী সময়ে সীমান্তরক্ষী বাহিনী জোওয়ানদের সাথে কথা বলেছেন পীযূষ পুরুষোত্তম দাস।পাশাপাশি এই দিন রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। যে সমস্ত জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ফেনসিং ছিড়ে গেছে সেগুলিও সরজমিনে পরিদর্শন করলেন আইজি পীযূষ পুরুষোত্তম দাস।

উল্লেখ্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়ার বেশ কিছু অংশ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। ফলে ওইসব সীমান্ত এলাকা দিয়ে ব্যাপক অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। শুধু তাই নয় পাচারকারীরা নেশা সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী ওইসব এলাকা দিয়ে পাচার করার সুযোগ পেয়ে যাবে। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা করা কষ্টকর হয়ে উঠবে। এসব বিষয়ে সরে জমিনে খতিয়ে দেখতেই বিএসএফের আইজির এই সফর বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top