News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Image

শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ৩১ জানুয়ারি (হি.স.): বৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। বলাইবাহুল্য, এবছরের মতো শীতের বিদায়ঘন্টা বেজে গিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এরইমধ্যে বুধবারও কলকাতায় বৃদ্ধি পেল তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়েছে, তবে গ্রাম বাংলায় এখনও মৃদু ঠান্ডা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
তবে বৃষ্টির পর আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা যে নেই, তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তেও শুরু করেছে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top