News Flash

  • Home
  • দিনের খবর
  • কুয়াশায় দৃশ্যমানতা কমে বিপত্তি, দিল্লি-লখনউ হাইওয়েতে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ
Image

কুয়াশায় দৃশ্যমানতা কমে বিপত্তি, দিল্লি-লখনউ হাইওয়েতে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ

হাপুর, ৩১ জানুয়ারি (হি.স.) : কুয়াশার কারণে দিল্লি-লখনউ হাইওয়েতে পরপর অনেকগুলি গাড়ির মধ্যে সংঘর্ষে বিপত্তির সৃষ্টি হয়। বুধবার সকালে এই সংঘর্ষের ফলে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বুধবার সকালে উত্তর প্রদেশের হাপুর জেলার দিল্লি-লখনউ হাইওয়েতে বেশ কয়েকটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ বাঁধে। কুয়াশায় কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় এদিন সকালে ঘন কুয়াশা ছিল তার ফলে কম দৃশ্যমানতার কারণে অনেক গাড়ির চালক ভুল দিকে এগিয়ে গেলে একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়। ৬টি গাড়ি এবং দুটো বড় ট্রাকের মধ্যেই প্রধানত ধাক্কা লাগে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের মাধ্যমে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা শুরু করেছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top