News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদী একজন সুশৃঙ্খল মানুষ, তাঁর পরামর্শ মেনে চলা উচিত : মল্লিকার্জুন খাড়গে
Image

প্রধানমন্ত্রী মোদী একজন সুশৃঙ্খল মানুষ, তাঁর পরামর্শ মেনে চলা উচিত : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন সুশৃঙ্খল মানুষ আখ্যা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও, তা বিদ্রুপ করেই। খাড়গে বলেছেন, তাঁর (প্রধানমন্ত্রী মোদী) পরামর্শ মেনে চলা উচিত। বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বিঘ্ন না ঘটানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আশা করছি, যে সমস্ত সাংসদরা গণতান্ত্রিক মূল্যবোধকে ছিঁড়ে ফেলার অভ্যাসে নিয়োজিত রয়েছেন তাঁরা সাংসদ হিসাবে নিজেদের মেয়াদে কী করেছেন তা আত্মদর্শন করবেন।”
প্রধানমন্ত্রীর কথায়, যাঁরা সংসদে ইতিবাচক অবদান রেখেছেন তাঁদের সবাই মনে রাখবে। তবে যারা বিঘ্ন ঘটিয়েছেন সেই সদস্যরা, খুব কমই মনে থাকবেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতেই বিদ্রুপ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদ চত্বরে সাংবাদিদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেছেন, “তিনি একজন সুশৃঙ্খল মানুষ, যিনি নিয়ম ও সংবিধান মেনে চলেন। তাঁর পরামর্শ অনুসরণ করা উচিত।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top