নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশা থেকে বুধবারও নিস্তার পেল না রাজধানী দিল্লি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বুধবার দিল্লিতে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে আগত অনেকগুলি ট্রেন বিলম্বে চলাচল করেছে। রেল সূত্রের খবর, ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বুধবার দেরিতে চলাচল করেছে ২৩টি ট্রেন। এর মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি।
ঘন কুয়াশার কারণে দিল্লিতে এদিন প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০-টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করেছে। বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন বহু যাত্রী। কুয়াশা এতটাই বেশি ছিল যে রাজধানী দিল্লিতে এদিন সকালে দৃশ্যমানতা একেবারেই তলানিতে পৌঁছে যায়। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই কুয়াশা থেকে রেহাই পাবে না রাজধানী দিল্লি।

কুয়াশা থেকে নিস্তার পেল না দিল্লি, দৃশ্যমানতা কমতেই রেল ও বিমান পরিষেবা প্রভাবিত
Releated Posts
জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…
মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…
খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা
নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…
পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা
নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

















