News Flash

  • Home
  • খেলা
  • অর্কজিতের সেঞ্চুরি, মৈনাকের ৮৫ চাম্পামুড়ার বিশাল স্কোর, অনুরাগী লড়ছে
Image

অর্কজিতের সেঞ্চুরি, মৈনাকের ৮৫ চাম্পামুড়ার বিশাল স্কোর, অনুরাগী লড়ছে

চাম্পামুড়া: ৩৩৪/৮(৯০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। অধিনায়ক অর্কজিৎ সাহার দুর্দান্ত শতরান। সঙ্গে মৈনাক সাহার ৮৫ রান। চাম্পামুড়ার পাহাড় প্রমাণ স্কোর। ক্রিকেট অনুরাগীর ব্যাটার্সদের, সামনে বড়সড় টার্গেট নিয়ে একটু ধৈর্য ধরে খেলতে হবে। তা ঠিক, তবে এতটুকু সহজ নয় বিষয়টা। ৯০ ওভারের মধ্যে ক্রিকেট অনুরাগীকে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য করানোটাও চাম্পামুড়া কোচিং সেন্টারের বোলারদের লক্ষ্য। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সুপার লিগের খেলায় চাম্পামুরা কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগীর ম্যাচ চলছে নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর পুরো ৯০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। অর্কজিৎ ১৪১ বল খেলে ১৬ টি বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান পায়। মৈনাক ১৬৮ বল খেলে ১৫ টি বাউন্ডারি মেরে ৮৫ রান সংগ্রহ করেছে। কৃশ ভৌমিকের অপরাজিত ২৭ রান ও সন্দীপন দাসের ২৭ রানও কিছুটা উল্লেখ করার মতো। ক্রিকেট অনুরাগীর শাহিন জামান চৌধুরী ৪৭ রানে পাঁচটি এবং দ্বিগবিজয় দেববর্মা একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের অন্তিম দিনে দেখা যাবে ক্রিকেট অনুরাগীর ব্যাটার্সদের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top