News Flash

  • Home
  • দিনের খবর
  • শাহজাহানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করার আর্জি সরাসরি খারিজ আদালতে
Image

শাহজাহানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করার আর্জি সরাসরি খারিজ আদালতে

কলকাতা, ৩০ জানুয়ারি, (হি.স.): মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি ছিল শেখ শাহজাহানের আগাম জামিন মামলাটির। সেখানে তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করার আর্জি সরাসরি খারিজ করে দেয় আদালত।

সেই মামলা আদালতে শুনানির জন্য উঠতেই শাহজাহানের আইনজীবীরা প্রশ্ন তোলেন, কেন শাহজাহানকে তলব করছে ইডি? তাঁর বিরুদ্ধে তাঁদের হাতে কী প্রমাণ আছে? এরই জবাবে ইডি আদালতকে জানায়, যে হেতু শাহজাহানের আগাম জামিনের আবেদনটি সোমবারই জমা পড়েছে, তাই এ ব্যাপারে প্রস্তুত ছিল না ইডি। প্রমাণ দাখিলের জন্য আদালতের কাছে শনিবার পর্যন্ত সময় চায় তারা।

এ কথা শুনে বিচারক শাহজাহানের মামলাটি শনিবার পর্যন্ত পিছিয়ে দেন। এ কথা শুনে শাহজাহানের আইনজীবীরা পাল্টা আদালতকে বলেন, সে ক্ষেত্রে শনিবার পর্যন্ত যাতে শাহজাহানের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ না করা হয়, তার জন্য ‘নো-কোঅরসিভ অ্যাকশন’-এর নির্দেশ দিক আদালত। সে প্রসঙ্গেই উড়ে আসে ইডির আইনজীবীর মন্তব্য।

শাহজাহানের আইনজীবীর অনুরোধ শুনেই বিচারক বলে দিয়েছিলেন, তিনি এ ধরনের কোনও নির্দেশ দেবেন না। অর্থাৎ শনিবার পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করার আর্জি সরাসরি খারিজ করে দেয় আদালত। সেই সময়েই আদালত কক্ষে দাঁড়িয়ে ইডির আইনজীবী বলেন, ‘‘আপনারা তো খুবই নো-কোঅরসরিভ (নরম মনোভাব) দেখিয়েছেন!’’

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top