News Flash

  • Home
  • দিনের খবর
  • চাষে আধুনিকীকরণ করলে লাভবান হবেন কৃষকরা : অমিত শাহ
Image

চাষে আধুনিকীকরণ করলে লাভবান হবেন কৃষকরা : অমিত শাহ

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : চাষে আধুনিকীকরণ করলে লাভবান হবেন কৃষকরা, মঙ্গলবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি এদিন বলেন, চাষাবাদকে লাভজনক করতে হলে কৃষির আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আধুনিকীকরণ জন্য কৃষকদের মূলধন দরকার। এমতাবস্থায় শুধু সমবায় ব্যাঙ্কই কৃষকদের চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারে। এই লক্ষ্য পূরণের উদ্দেশেই কাজ করছে সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার নয়াদিল্লিতে রাজ্য রেজিস্ট্রার কার্যালয় এবং কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কগুলির কম্পিউটারাইজেশনের প্রকল্পের সূচনা করে শাহ এই কথা বলেছিলেন।

তিনি এদিনের অনুষ্ঠানে আরও বলেন, কৃষকদের তাদের প্রয়োজন অনুসারে ঋণ প্রদান করা কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের (এআরডিবি) অন্যতম কাজ। তিনি জানান, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই সব ব্যাঙ্ক দুর্বল হয়ে পড়ে তাই এখন এই সব ব্যাংকের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। শাহ বলেছেন যে আমরা চাই এআরডিবি আবার কৃষকদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দিতে সক্ষম হোক। সরকার আগামী দিনে প্রাথমিক কৃষি ঋণ সমিতি (পিএসিএস)-এর সঙ্গে এআরডিবি-কে সংযুক্ত করার জন্য কাজ করছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top