News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে রাজস্থান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Image

মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে রাজস্থান ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “বাপুর চিন্তাধারা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর সংকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত করছে। গান্ধীজির শিক্ষাই ছিল ‘রাম রাজ্য’ এবং বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।”

যোগী আদিত্যনাথ মঙ্গলবার গান্ধীর ৭৬-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লখনউয়ের জিপিও পার্কে গান্ধীর মূর্তিতে মালা অর্পণ করেও শ্রদ্ধা জানান।
অন্যদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা মঙ্গলবার সকালে রাজস্থানের সরকারি সচিবালয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সরকারি সচিবালয়ে শর্মা দু মিনিট নীরবতা পালন করে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করেন। সেইসঙ্গে তিনি পরিচিত শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। মূর্তির সামনে বসে তিনি এদিন শোনেন গান্ধীজীর প্রিয় ভজন ‘বৈষ্ণব জান তো তেনে কাহিয়ে, রঘুপতি রাঘব রাজা রাম, রাম রতন ধন পায়ো, শ্রী রাম জয় রাম, তু হি হ্যায় তো সাহারা’।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top