News Flash

  • Home
  • দেশ
  • ট্রেনের ধাক্কায় রেললাইনেই খন্ড-বিখন্ড যুবকের দেহ
Image

ট্রেনের ধাক্কায় রেললাইনেই খন্ড-বিখন্ড যুবকের দেহ

নদিয়া, ২৯ জানুয়ারি (হি.স.): আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ার প্রফুল্ল নগরের রেলগেটের কাছে।

মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করতে যথা সাধ্য চেষ্টা করছিলেন তাঁর বাবা-মা। চলছিল চিকিৎসা। তবে ছেলেকে এই ভাবে সারা জীবনের মতো হারিয়ে ফেলবেন তা হয়ত কখনও কল্পনাই করেননি। মৃতের নাম, সুজয় বিশ্বাস (২৬)। বাড়ি নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার রাধাকান্তপুরে।

জানা গিয়েছে, দু’দিন আগে ওই যুবক তাঁর মা ও বাবার সঙ্গে ফুলিয়ার প্রফুল্ল নগরে মেসোর বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে বেড়াতে গিয়েছিল। রেললাইনের পাশেই মাসি-মেসোর বাড়ি। সোমবার ওই সময় রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল আপ শান্তিপুর শিয়ালদহ লোকাল।

পরিবারের দাবি, চোখের নিমিষেই কখন যেন ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের উপরে চলে যায়। এরপর ট্রেনের ধাক্কায় ওই যুবকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top