News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডেপুটেশন 
Image

আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডেপুটেশন 

আগরতলা, ২৯ জানুয়ারি: আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল পুলিশের মারে আক্রান্ত ডা. কৌশিকের বাবা সহ এলাকাবাসীরা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অভয়নগরে প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনির অভিযোগ উঠেছিল। আহত অবস্থায় দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলীর এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে গিয়েছেন। ওই ঘটনায় কৌশিক দেবনাথ নামে  জনৈক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছিল। পেশায় তিনি আয়ুর্বেদিক চিকিৎসক।

পরর্বতী সময়ে কৌশিক দেবনাথের পরিবারের পক্ষ থেকে প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। কৌশিকের বাবার অভিযোগ, ওই রাতে কৌশিককে বিনা কারণে বেধড়ক মারধর করা হয়েছিল। তাঁর দাবি, ওই দিন রাতে প্রসূন কান্তি ত্রিপুরার মেয়ে ও পুত্র মদমত্ত অবস্হায় ছিল। ওই ঘটনার সাথে কৌশিক কোনোভাবেই জড়িত নয়। কিন্তু তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। 

আজ আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল কৌশিকের বাবা সহ এলাকাবাসীরা।

Releated Posts

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026

পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা

পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top