News Flash

  • Home
  • দিনের খবর
  • দাবি মানল সরকার, উঠল মারাঠা সংরক্ষণের আন্দোলন
Image

দাবি মানল সরকার, উঠল মারাঠা সংরক্ষণের আন্দোলন

মুম্বই, ২৭ জানুয়ারি (হি. স.) : অবশেষে উঠল মারাঠা সংরক্ষণের আন্দোলন । মহারাষ্ট্র সরকার মেনে নেওয়ায় অবশেষে শনিবার আন্দোলন শেষ করার কথা ঘোষণা করলেন মনোজ জারাঙ্গে পাটিল । তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত থেকে ফলের রস পান করে অনশন ভাঙেন। এর ফলে অবসান হল দীর্ঘদিন ধরেই মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলনের ।

মহারাষ্ট্রে শিক্ষা ও চাকরির থেকে ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত মারাঠাদের সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই দাবি নিয়ে আন্দোলন হয়। আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন মনোজ জারাঙ্গে পাটিল। তিনি মারাঠাদের জন্য কুনবি সার্টিফিকেট, নার্সারি থেকে স্নাতকোত্তর অবধি বিনামূল্যে পড়াশোনা ও সরকারি চাকরিতে মারাঠাদের সংরক্ষণের দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হওয়া অবধি তিনি আমরণ অনশনে বসেন তিনি। হুমকি দেন বড় আন্দোলনের। চাপে পড়ে এ দিন মহারাষ্ট্র সরকারের তরফে সেই দাবি মেনে নেওয়া হয়।

শুক্রবার রাতেই দুইজন মন্ত্রী জারাঙ্গে পাটিলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারাই জানান যে সরকার যাবতীয় দাবি মেনে নিতে রাজি। এদিন আন্দোলন শেষ করার ঘোষণা করে জারাঙ্গে পাটিল বলেন, এখনও অবধি ৩৭ লক্ষ কুনবি সার্টিফিকেট দেওয়া হয়েছে। মোট ৫০ লক্ষ সার্টিফিকেট দেওয়া হবে।

আজ আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। তাঁর হাত থেকে ফলের রস পান করেই অনশন ভাঙেন জারাঙ্গে পাটিল। জানা গিয়েছে, মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলনকারীরা আজ বিজয় মিছিল বের করবেন। ভাসীতে এই মিছিল হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ মে সুপ্রিম কোর্টের তরফে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে মারাঠা সংরক্ষণের দাবি খারিজ করে দেওয়া হয়। সেই সময় শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল, মারাঠা সংরক্ষণ দেওয়ার জন্য ৫০ শতাংশ সংরক্ষণের সীমা পার করার কোনও অর্থ নেই।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top