News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গত ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন, সক্রিয় রোগী ১২
Image

গত ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন, সক্রিয় রোগী ১২

আগরতলা, ২৭ জানুয়ারি: ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের খোঁজ মিলেনি। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, কারোর দেহে করোনার সংক্রমণ মিলেনি। এদিকে, ৩ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১২ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮৪৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭৪৬৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৭ শতাংশ। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Releated Posts

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top