News Flash

Image

শাহজাহানের সমালোচনায় ফিরহাদ হাকিম

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.) : সামাজিক মাধ্যমে সক্রিয় হলেও, পুলিশের কাছে ‘ফেরার’ তৃণমূল নেতা শেখ শাহজাহান। ২২ দিন পরেও সন্দেশখালির বেতাজ বাদশার খোঁজ পাচ্ছেন না তদন্তকারীরা। এবার শাহজাহানের সমালোচনায় সরব ফিরহাদ হাকিম। ইডির উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “যা হয়েছে অন্যায় হয়েছে।”

এর আগে অবশ্য ইডির উপর হামলার ঘটনায় জনরোষের তত্ত্ব খাড়া করেছিল শাসক শিবির। ইডিই পুলিশকে না জানিয়ে তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছে বলেও দাবি করা হয়েছিল। শনিবার সিরিটি শ্মশান সংস্কারের কাজ পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। সেখানে শাহজাহানের ‘ডেরা’য় গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার প্রসঙ্গ ওঠে। ফিরহাদ বলেন, “ইডি আধিকারিকদের উপর হামলা ঠিক হয়নি। যা হয়েছে, তা অন্যায় হয়েছে।”

এবার শাসক শিবির অবস্থান বদল করেছে বলেই সরব বিরোধীরা। শাহজাহানকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ ও ইডি, সে কারণেই সন্দেশখালির বেতাজ বাদশার সঙ্গে ঘাসফুল শিবির দূরত্ব বাড়াচ্ছে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় তাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। তবে তৃণমূল নেতার খোঁজ পাওয়া যায়নি। ইডির দাবি, তাঁর দুটি ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। একটি নম্বর ব্যস্ত ছিল। আরেকটিতে ফোন ধরেন শাহজাহান। ইডি শুনেই ফোন কেটে দেন। আর তার পরই হামলা শিকার হন ইডি আধিকারিকরা। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের গাড়িতেও।

এরপর গত ২৪ জানুয়ারি দ্বিতীয়বার শাহজাহানের বাড়িতে যায় ইডি। এখনও খোঁজ নেই শাহজাহানের। তবে সাধারণতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা। ওই পোস্টের পর হইচই হওয়ায় তা মুছে দেওয়া হয়। তৃণমূল নেতা নিজেই পোস্ট করেছিলেন নাকি অন্য কেউ, তা নিয়ে শুরু জোর জল্পনা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top