News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশেষ বেঞ্চে এসএলপি দাখিল অভিষেকের, মামলায় পার্টি হতে চান
Image

বিশেষ বেঞ্চে এসএলপি দাখিল অভিষেকের, মামলায় পার্টি হতে চান

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তার অর্ডার কপি বা নির্দেশনামায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার তাই বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করেছেন অভিষেক। মামলায় পার্টি হতে চান তিনি।

অভিষেক এই মামলায় পার্টি হতে চান বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি উল্লেখ করেন, অভিষেকের বক্তব্যও শোনা হোক। এই আবেদন প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা যে চলছে, তা আরও স্পষ্ট হচ্ছে। এই ইস্যুতে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, শাসক দল বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনকে রাজনৈতিক মদতপুষ্ট বলে উল্লেখ করেন। অর্ডারে বিস্ফোরক সব অভিযোগ সামনে আনেন তিনি। সেখানেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রসঙ্গত, বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের জেরে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছে, তার মধ্যেই এবার বিশেষ আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দেওয়া অর্ডারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top