News Flash

  • Home
  • দেশ
  • প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সচিন-সৌরভ-পি টি উষারা
Image

প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সচিন-সৌরভ-পি টি উষারা

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি(হি.স.): ভারতের প্রতিটি নাগরিক আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এদিন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তেন্ডুলকার লিখেছেন, ‘আজ আমরা প্রজাতন্ত্র হিসেবে ৭৪ বছর পূর্ণ করে ৭৫ বছরে পড়েছি। আমরা প্রতি বছর আরও সমৃদ্ধ হতে পারি। শুভ প্রজাতন্ত্র দিবস! সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসে থাকলো শুভেচ্ছা।’

প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আমরা উদযাপন করি বৈচিত্রের মধ্যে ঐক্যেকে এবং বিভিন্নতার মধ্যেও মিলনকে আসুন আমরা সবাই মিলে প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করি।’
প্রজাতন্ত্র দিবসে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ভক্তদের শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আইওএ সভাপতি পিটি উষা। তিনি তার বক্তব্যে বলেছেন, আজকের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে ভারতের সমস্ত নাগরিকদের শুভেচ্ছা! আর আসুন আমরা আমাদের নারীদের আরও ক্ষমতায়ন করি এবং উন্নয়নের পথে একসাথে হাঁটি।’

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top