News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৮ জানুয়ারি পর্যন্ত কুয়াশাছন্ন থাকবে দিল্লি-সহ উত্তর ভারত, সঙ্গে থাকতে পারে তীব্র ঠান্ডা
Image

২৮ জানুয়ারি পর্যন্ত কুয়াশাছন্ন থাকবে দিল্লি-সহ উত্তর ভারত, সঙ্গে থাকতে পারে তীব্র ঠান্ডা

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): আপাতত আরও ৪৮ ঘন্টা শীত ও কুয়াশার দাপট থাকবে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। ২৮ জানুয়ারি, রবিবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দু’টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চলে তুষারপাত এবং হালকা বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। ২৮ জানুয়ারি, রবিবার পর্যন্ত চলতে পারে এই পরিস্থিতি। সে কারণে গোটা উত্তর ভারতে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, ২৮ জানুয়ারি পর্যন্ত দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাব, উত্তর প্রদেশে রাতে এবং সকালে কয়েক ঘণ্টা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। সঙ্গে থাকতে পারে তীব্র ঠান্ডা। গত কয়েক সপ্তাহ ধরে কুয়াশাচ্ছন্ন গোটা উত্তর ভারত। বিশেষত রাজধানী দিল্লি। তার জেরে বিপর্যস্ত ট্রেন, বিমান চলাচল। রাস্তায়ও তীব্র যানজট। কুয়াশার কারণে দিল্লিতে শুক্রবার দেরিতে চলছে অনেকগুলি দূরপাল্লার ট্রেন। দিল্লি বিমানবন্দর থেকে দেরিতে উড়েছে বেশ কিছু বিমান। এদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার ভোর চারটে থেকে দিল্লিতে শুরু হয় মেট্রো পরিষেবা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top