News Flash

  • Home
  • দেশ
  • “নীতীশ ‘ইন্ডিয়া’ ছেড়ে গেলে জোটের উল্টে লাভ হবে”, মন্তব্য মমতার
Image

“নীতীশ ‘ইন্ডিয়া’ ছেড়ে গেলে জোটের উল্টে লাভ হবে”, মন্তব্য মমতার

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): “একসঙ্গে লড়লেও বিহারে ৫-৭টার বেশি আসন পাওয়া যেত না। তাই নীতীশ কুমার চলে যাওয়ায় ‘ইন্ডিয়া’র খুব একটা ক্ষতি হবে না। উল্টে লাভ হবে।” শুক্রবার রাজভবনে প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।

শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন বাংলার রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। বুধবারই বিরোধী জোট ‘আইএনডিআইএ’ নিয়ে বাংলায় তাঁর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। মমতা বলেছিলেন, ‘‘বাংলায় একাই লড়বে তৃণমূল। বাকিটা ভোটের পরে দেখা যাবে।’’

ঘটনাচক্রে মমতার এই ঘোষণার পরের দিনই বৃহস্পতিবার দুপুর থেকে বিহারের রাজনৈতিক সমীকরণে বড় বদলের ইঙ্গিত মেলে। জল্পনা শুরু হয় বিহারের ‘মহাগঠবন্ধন’-এর সদস্য এবং ‘আইএনডিআইএ’র শরিক জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর নেতা নীতিশবাবুর আইএনডিআইএ-তে যোগ দেওয়া নিয়ে।

উল্লেখ্য, কেন্দ্রীয় শাসকদল বিজোপির বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন দলগুলিকে নিয়ে বিরোধী জোট তৈরির উদ্যোগ নিয়েছিলেন নীতীশবাবুই। দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করে বৈঠক করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গে এসে মমতার সঙ্গেও বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

গত বছর জুন মাসে তাঁরই উদ্যোগে বিহারের পটনায় প্রথম বৈঠক হয় আইএনডিআইএ-র। সেই বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল-সহ ১৬টি বিরোধী দল। ঠিক ছ’মাস পরে সেই জোট ছেড়ে এনডিএ-তে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top