News Flash

  • Home
  • দেশ
  • সক্ষমতা বাড়িয়ে তুলতে পারলে কিছুজনকে শায়েস্তা করতে পারতেন, মন্তব্য মমতার
Image

সক্ষমতা বাড়িয়ে তুলতে পারলে কিছুজনকে শায়েস্তা করতে পারতেন, মন্তব্য মমতার

কলকাতা, ২৫ জানুয়ারি, (হি.স.): রাজনৈতিক ভাবে তিনি বিরোধীদের কাছে কঠিন প্রতিপক্ষ। তবে, খেলাধূলার মাধ্যমে শারীরিক সক্ষমতা আরও কিছু বাড়িয়ে তুলতে পারলে কিছুজনকে শায়েস্তা করতে পারতেন। এমনই আক্ষেপ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

বৃহস্পতিবার ধন ধান্য অডিটোরিয়ামে বিখ্যাত খেলোয়াড়দের সম্মাননা প্রদানের অনুষ্ঠানে উঠে এল সেই আক্ষেপের কথা।

এদিন সেখানে ক্রীড়াবিদদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়জন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই খেলাধূলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বলতে গিয়ে বক্তৃতার মাঝেই মমতা বলেন, ‘আমার খুব ভালো লেগেছে দেখে, প্রত্যন্ত জয়নগরের মোয়া আমাদের খেতে খুব ভালো লাগে। জিআই প্রোডাক্ট পেয়েছে। তবে জয়নগর থেকে এত ভালো খেলোয়াড় উঠে আসতে পারে, আমার ধারণা ছিল না। আমার ওদের দেখে হিংসা হয়।’

এরপরেই মমতা বলেন, ‘আমরা যদি জিমন্যাস্টিক শিখতাম, দুমদাম ক্যারাটে, জুডো শিখতাম, তাহলে বেশ কিছু দুষ্টু লোকদের কষিয়ে ঘা দিতে পারতাম। যাক গে, আমাদের সময় খেলাধূলা এত উন্নত ছিল না।’

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top