News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলায় মোহন ভাগবত, তিনদিনের সফরে সারবেন গুরুত্বপূর্ন বৈঠক
Image

বাংলায় মোহন ভাগবত, তিনদিনের সফরে সারবেন গুরুত্বপূর্ন বৈঠক

কলকাতা, ২৩ জানুয়ারি (হি.স.): তিন দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সোমবার রাতে অযোধ্যা থেকে সরাসরি কলকাতায় আসেন তিনি। এই সফরে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গিয়েছে।

অযোধ্যায় সদ্য সমাপ্ত হয়েছে ভগবান রামের অভিষেক অনুষ্ঠান। সেখানে অংশ নিয়ে কলকাতার উদ্দেশ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মঙ্গলবার সকালে সঙ্ঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে অযোধ্যা থেকে সরাসরি কলকাতায় পৌঁছেছেন মোহন ভাগবত। ২৩শে জানুয়ারি এবং২৪ জানুয়ারি রাজ্যে তাঁর অনেক কর্মসূচি রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বারাসাতে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের একটি অনুষ্ঠান রয়েছে। গণবেশ পরে সেখানে এক হাজারের বেশি স্বয়ংসেবক উপস্থিত থাকবেন। গত বছরও ২৩ জানুয়ারি কলকাতায় ছিলেন মোহন ভাগবত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ”নেতাজি লহ প্রনাম” অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন তিনি।

গত মাসে দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন সরসঙ্ঘচালক। প্রাক্তন সিবিআই প্রধান উপেন বিশ্বাস থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্র তারকা ভিক্টর ব্যানার্জি, তবলা বাদক বিক্রম ঘোষ থেকে বিজেপি নেতা কল্যাণ চৌবে, তিনি তাঁদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন। লোকসভা নির্বাচনের পরিবেশে মোহন ভাগবতের বারবার পশ্চিমবঙ্গ সফর নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। যদিও বিজেপির তরফে দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন, সঙ্ঘপ্রধান প্রতি বছর একই ভাবে পশ্চিমবঙ্গে সফর করেন। এটা নতুন কিছু নয়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top