News Flash

Image

মণিপুরে উদ্ধার ২.৬ কোটি টাকার মাদক, গ্রেফতার দুই


ইমফল, ২৩ জানুয়ারি (হি.স.) : মণিপুরে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ২.৬ কোটি টাকার হেরোইন জাতীয় মাদকদ্ৰব্য। মাদক পাচারে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার ইমফলে রাজ্য পুলিশ সদর দফতরে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকার তেরাউরাক ক্রসিঙে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছেন অভিযানকারীরা। অভিযানকারীরা সন্দেহের বশে একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১৩৯টি সাবান কেস থেকে প্রায় ১.৮ কিলোগ্রাম হেরোইনজাতীয় মাদক উদ্ধার করেন।

মাদক পাচারের অভিযোগে গাড়ির দুই আরোহী জনৈক সহিদুর এবং সমীর খানকে আটক করে বিষ্ণপুর থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত দুজন বিষ্ণুপুর জেলার অন্তৰ্গত কোয়াকতার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের সূত্রটি।

Releated Posts

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১…

ByByNews Desk May 6, 2026

আসামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ১২ মে নতুন সরকারের শপথের সম্ভাবনা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

ByByNews Desk May 6, 2026

অসমে টানা তৃতীয়বার এনডিএ-র ক্ষমতা দখল, ১০০ আসন ছাড়াল জোট; ‘বিজেপিতে যোগ দিন’ বার্তা হিমন্তের

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের বড় সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।…

ByByNews Desk May 4, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top