News Flash

  • Home
  • দিনের খবর
  • মহামায়া মন্দির প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া
Image

মহামায়া মন্দির প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া

রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া শনিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের মহামায়া মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। শনিবার মনসুখ মান্ডভিয়া রায়পুরের পুরোনো বস্তি সংলগ্ন এলাকায় অবস্থিত মহামায়া মন্দির পরিদর্শন করেন। তারপর তিনি সেখানকার রীতি অনুযায়ী প্রার্থনা জানান। এরপর তিনি মন্দির চত্বরে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। স্বচ্ছতা অভিযানে মান্ডভিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী বিজয় শর্মা, বনমন্ত্রী কেদার কাশ্যপ, অর্থমন্ত্রী ওপি চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল এবং রায়পুরের সাংসদ সুনীল সোনি।

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ মান্ডভিয়া এদিন শ্রীরাম জন্মভূমি মন্দিরের ৫০০ বছরের সংগ্রামের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হিন্দি ছবি ৬৯৫-এর পোস্টারও প্রকাশ করেছেন। মহামায়া মন্দির ট্রাস্টের সেক্রেটারি ব্যাস নারায়ণ তিওয়ারি শনিবার সকল দর্শনার্থীদের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করেন। এরপর একটি রৌপ্য মুদ্রা স্মারক হিসেবে উপহার দেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top