News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এসোসিয়েশন গুলোকে নিয়ে বৈঠক
Image

রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এসোসিয়েশন গুলোকে নিয়ে বৈঠক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অনুমোদিত সবকটি ইভেন্টের রাজ্য অ্যাসোসিয়েশনগুলো একজোটে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ইতোমধ্যে নিজেদের কর্মসূচিতে আরো গতি আনতে চলেছে। আজ, শুক্রবার দুপুরে এনএসআরসি-র চেস হল-এ এক বিশেষ বৈঠকে সবকটি রাজ্য সংস্থার প্রতিনিধিবর্গের উপস্থিতিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা, সহ- অধিকতা, স্পোর্টস কাউন্সিলের সচিব, যুগ্ম সচিব, অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি প্রমূখ উপস্থিত থেকে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে সবাইকে এক জোটে এগিয়ে আসার আহ্বান জানান। দপ্তরের উপ-অধিকর্তা সমীর দেববর্মা প্রতিটি সংস্থাকে স্পোর্টস এক্ট অনুযায়ী নির্দিষ্ট গঠন প্রক্রিয়া অনুসরণে কমিটি গঠন থেকে শুরু করে কার্যক্রম এগিয়ে নিতে আহ্বান জানান। ইতোমধ্যে স্পোর্টস কাউন্সিল অনুমোদিত বিভিন্ন ইভেন্টের রাজ্য সংস্থাগুলোকে অনুদান হিসেবে ত্রিশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রদান করার প্রেক্ষাপট তুলে ধরে তা কার্যক্রমে যথাযথ ভূমিকা নিতে উল্লেখ করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top