News Flash

  • Home
  • খেলা
  • কোপা দেল রে : রুদ্ধশ্বাস ডার্বি, রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো
Image

কোপা দেল রে : রুদ্ধশ্বাস ডার্বি, রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো

মাদ্রিদ, ১৯ জানুয়ারি (হি.স.): গত আট দিন আগের ডার্বিতে যে উত্তেজনা-উত্তাপ ছিল, সেই ডার্বির উত্তাপ আটদিন পরেও দেখা গেল। দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা এনে ফের ম্যাচ অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর পারল না তারা। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় ৬ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেল দিয়েগো সিমেওনের দল। চলতি মরসুমে এর আগে একটি ম্যাচই হেরেছিল রিয়াল, সেটা গত সেপ্টেম্বরে লা লিগায়। সেই আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। তাদের ২১ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। কোপা দেল রের শিরোপাধারীদের পথচলা থেমে গেল শেষ ষোলোতেই। আর এই মরসুমে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল আতলেতিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচের ১৩টি জিতল তারা, অন্যটি ড্র।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top