News Flash

  • Home
  • খেলা
  • ভারতীয় ফুটবল দলে ডাক পাওয়া জন জমাতিয়াকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন
Image

ভারতীয় ফুটবল দলে ডাক পাওয়া জন জমাতিয়াকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ভারতীয় ফুটবল দলে ডাক পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলার জন জমাতিয়া। ভারতীয় দলের জার্সি গায়ে জড়ানোর দারুন সুযোগ পাচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের এই শিক্ষার্থী। জন জমাতিয়াকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. প্রফেসর মানিক সাহা। তিনি নিজের সামাজিক মাধ্যমে জনকে অভিনন্দন জানালেন। গোটা রাজ্যের জন্য এটা একটা বিশাল বড় প্রাপ্তি। সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে জন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ এলিট ইয়ুথ লীগে ভারতীয় দলের হয়ে খেলার জন্য জন জমাতিয়াকে প্রশিক্ষণ পর্বে পাঠানোর জন্য চিঠি এসেছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লী এবং ব্যাঙ্গালুরুতে আয়োজিত বয়স ভিত্তিক এস এম কাপ জাতীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচক মণ্ডলী ত্রিপুরার জন জমাতিয়াকে বাছাই করে নিলো।।নিঃসন্দেহে রাজ্যের ফুটবল জগতে এটি একটি দারুণ খবর।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top